শিরোনাম
◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫ লাখ টাকা ঋণ দিচ্ছে কৃষি ব্যাংক

আপনি কি কৃষি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে চান? কত টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, জামানত লাগবে কিনা, কিংবা কীভাবে আবেদন করবেন—এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই প্রতিবেদন।

কৃষি ব্যাংকের ঋণের ধরন: প্রথমেই জেনে নেওয়া যাক, কৃষি ব্যাংক কোন কোন ধরনের ঋণ প্রদান করে। সাধারণত পাঁচ ধরনের ঋণ দিয়ে থাকে এই ব্যাংকটি। সেগুলো হলো—

  • সাধারণ কৃষি ঋণ
  • মাঝারি ও দীর্ঘমেয়াদী কৃষি ঋণ
  • প্রবাসীদের জন্য বিশেষ ঋণ
  • নারী উদ্যোক্তাদের জন্য ঋণ
  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ

কত টাকা পর্যন্ত ঋণ?
কৃষি ব্যাংক জামানত ছাড়া ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। আর জামানত সহ ঋণের পরিমাণ এক লক্ষ টাকা থেকে শুরু করে ২৫ লক্ষ টাকারও বেশি।

মাসিক কিস্তি কত?
একটি চার্ট অনুযায়ী, ১০% সুদে এক লক্ষ টাকা ঋণের মাসিক কিস্তি হবে—

  • ১ বছর মেয়াদে: ৯,১৬৭ টাকা
  • ৩ বছর মেয়াদে: ৩,২২৭ টাকা
  • ৫ বছর মেয়াদে: ২,১২৫ টাকা
  • ১০ বছর মেয়াদে: ১,২৫২ টাকা

কারা এই ঋণ পেতে পারেন?
কৃষি ব্যাংকের ঋণ পেতে পারেন নিম্নোক্ত পাঁচ শ্রেণির মানুষ:

  • কৃষক: সর্বোচ্চ অগ্রাধিকার পান।
  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা
  • প্রবাসী বাংলাদেশি: সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত জামানতসহ ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।
  • নতুন ব্যবসায়ী উদ্যোক্তা
  • নারী উদ্যোক্তা

আবেদন করতে যা লাগবে:

  • জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট (প্রবাসীদের জন্য)
  • ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল, বাসা ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি)
  • ব্যবসার কাগজপত্র (যদি থাকে)
  • আয়ের প্রমাণ
  • প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট বা ভিসার কপি

আবেদন পদ্ধতি: নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি আবেদন করা যাবে। এছাড়াও অনলাইনে কৃষি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করেও আবেদন করা সম্ভব। প্রয়োজনে নির্দিষ্ট ব্যাংক কর্মকর্তার সঙ্গে পরামর্শ করতে পারেন।

টাকা উত্তোলনের প্রক্রিয়া: আবেদন অনুমোদন হলে টাকা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হবে। এজন্য অবশ্যই কৃষি ব্যাংকে একটি একাউন্ট খুলতে হবে। উৎস: জনকণ্ঠ।

 
  • সর্বশেষ