শিরোনাম
◈ খাদ্যপণ্যের দাম কমায় জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ◈ টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং ◈ অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি ◈ ভ্যান্সের ‘একমাত্র মিত্র’ মন্তব্যে নেতানিয়াহু: ভারতের মতো আরও বন্ধু রয়েছে আমাদের ◈ অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা ◈ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট ◈ 'খেলা শেষ, খোদা হাফেজ': কী ইঙ্গিত করে লিখলেন মাহফুজ আলম ◈ বরিশালের আলোচিত নির্যাতনকাণ্ড: লিটুর পাশে ছিলেন যুবদলের পদধারী নেতা, ভাইরাল ভিডিওতে নতুন তথ্য ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের ◈ ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গললেও চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করছে বাংলাদেশ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিরো আলমের সংবাদ করায়

সাংবাদিকের ওপর হামলা: যুবলীগ নেতা গ্রেপ্তার

মো. আইনুর ইসলাম, বগুড়া: বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে শহরের কলেনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম শিপলু বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। হিরো আলমের সংবাদ করায় স্থানীয় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের টেম্পল রোডের জেলা আওয়ামী লীগ অফিস-সংলগ্ন টাউন ক্লাবে এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই সাংবাদিক হলেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ এবং স্থানীয় একটি পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক জে এম রউফ যুবলীগ নেতা শিপলুকে একমাত্র অভিযুক্ত করে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।

হামলার শিকার জে এম রউফ জানান, তিনি টাউন ক্লাবের অফিসে (ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে) বসে উপনির্বাচনে পরাজিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের সংবাদ লিখছিলেন। রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ নেতা শিপলু মদ্যপ অবস্থায় সেখানে প্রবেশ করেন। এ সময় রউফ হিরো আলমের সংবাদ সম্মেলনের ভিডিও তার পত্রিকার মেইলে দিয়েছেন মর্মে মোবাইল ফোনে অফিসকে অবহিত করছিলেন। এটি শুনেই ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল ও মারধর শুরু করেন শিপলু।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়