শিরোনাম
◈ কেনো বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়া দিচ্ছে ◈ ইংল‌্যা‌ন্ডের কাউন্টি‌তে হাসান মাহমুদের অলরাউন্ড নৈপুণ্য, মিডলসেক্সকে হারালো কেন্ট ◈ হাসিনাকে ফিরিয়ে এনে বৈদ্যুতিক শক দেওয়া হোক: সংসদে এমপি রেহেনা রানু ◈ সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি ও শৃঙ্খলা নিয়ে বিরোধীদলীয় নেতার উদ্বেগ, স্পিকারের কঠোর বার্তা ◈ একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ◈ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী  ◈ এআই ক্যামেরার পর এবার ঢাকার প্রধান সড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ◈ চীনের বৈশ্বিক চার উদ্যোগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষণা আসতে পারে বেইজিং সফরেই ◈ আশুরা উদযাপনে ড্রোন ও সিসিটিভি নজরদারি, স্ট্যান্ডবাই সোয়াট টি, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে অযথা হইচই না করতে ভারতীয় গণমাধ্যমকে গ্লোবাল টাইমসের বার্তা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২২, ০৪:০০ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২২, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়নাতদন্ত প্রতিবেদন জমা

যেভাবে হত্যা করা হয় বুয়েট ছাত্র ফারদিনকে

ফারদিন

মাজহারুল ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে জমা দেয়া হয়েছে। ভোঁতা কোনো দেশীয় অস্ত্র বা লাঠি দিয়ে মাথায় আঘাত করায় রক্তক্ষরণের কারণে ফারদিনের মৃত্যু হয় বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

মৃতদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, ফারদিনের পুরো মাথায়ই আঘাতের কালশিটে দাগ রয়েছে। তার মাথায় ৪-৫টি এবং বুকের দুই পাশে ২-৩টি ভোঁতা দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ফারদিনের পাঁজরের ডান এবং বাম পাশেও কালশিটে দাগ রয়েছে। তবে তার শরীরের কোনো হাঁড় না ভাঙলেও ফুসফুসে জমাট বাঁধা কিছুর উপস্থিতি পাওয়া গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান বলেন, তার পাকস্থলীতে খাবারের সঙ্গে অন্য কিছু ছিল কি না সেটা পুলিশ জানতে চেয়েছিল। এ জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস ও ভিসেরা রিপোর্টের জন্য নমুনা পাঠিয়েছি।

এদিকে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ফারদিন হত্যা মামলার তদন্ত কর্তৃপক্ষ ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঘটনার রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ফারদিনকে দেখা গেছে। সাদা গেঞ্জি পরা এক যুবক তাকে লেগুনায় তুলে তারাবোর দিকে নিয়ে যায়। ওই লেগুনায় আরো চারজন ছিল। লেগুনার চালক ও সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে।

হারুন অর রশীদ আরো বলেন, ফারদিনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কোথায় তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে র‌্যাব কর্মকর্তাদের ধারণা, রূপগঞ্জের চনপাড়ায় খুন হন ফারদিন। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গত রোববার জানান, এটা একেবারেই ক্লুলেস একটা ঘটনা। অনেক প্রশ্নের উত্তরই মিলছে না। ফারদিনের মোবাইল ফোনের লাস্ট লোকেশন থেকে বডি পাওয়া গেছে বেশ দূরে। সেখানে কীভাবে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বুয়েট ছাত্র ফারদিন নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। বর্তমানে হত্যা মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পাশাপাশি র‌্যাবসহ আরো কয়েকটি সংস্থা ছায়াতদন্ত করছে।

এমআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়