শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৭ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ দিন পর খুলছে ঘুমধুম সীমান্তের ৫ প্রাথমিক বিদ্যালয়

কায়সার হামিদ মানিক, উখিয়া: মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে ২৩ দিন বন্ধ থাকার পর ঘুমধুম সীমান্তের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। 

আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এসব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হবে।

এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তার ২৯ জানুয়ারি সীমান্ত এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ছুটি দেওয়া হয়। তবে ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকলেও ৫ ফেব্রুয়ারি থেকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরত্ন চাকমা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয়গুলো হলো- উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরত্ন চাকমা বলেন, ঘুমধুম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সাময়িক বন্ধ থাকা ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার থেকে নিয়মিতভাবে ক্লাস চলবে।
 
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আগামী বুধবার থেকে সাময়িকভাবে বন্ধ থাকা পাঁচটি প্রাথমিক বিদ্যালগুলো খুলে দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ