শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০১:৫১ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির জনকের জন্মদিন পালন করেছে ইমজা

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সুবর্ণা হামিদ, সিলেট: সিলেটের ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় নগরীর ইমজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উপকমিটির সদস্য সচিব প্রত্যুষ তালুকদারের উপস্থাপনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমজার সভপতি মাহবুবুর রহমান রিপন । শুভেচ্ছা বক্তব্য রাখেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক শাহ মুজিবুর রহমান জকন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের চারুশিল্পী সমন্বয় পরিষদের সদস্য সচিব চিত্রশিল্পী শামসুল বাসিত শেরো ও সিলেট আর্টস কলেজের উপাধ্যক্ষ ইসমাইল গনি হিমন। 

এছাড়া বক্তব্য রাখেন ইমজা'র প্রতিষ্ঠাতা সভাপতি  আল আজাদ,  সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আমরা এ দেশ পেয়েছি। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন আয়োজনের প্রশংসা করেন। শিক্ষার্থীদের কারিগরী ও আইটি খাতে দক্ষ করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিচারক ও স্বেচ্ছাসেবকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন ইমজার সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী।

অতিথিরা বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়