শিরোনাম
◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ কাইশু সানোর দুর্দান্ত গোলে পিছিয়ে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, খেলাটি সরাসরি দেখুন ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪ ◈ করদাতাদের স্বস্তি দিতে অর্থমন্ত্রীর কাছে যেসব পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে হুজুর কর্তৃক ১০ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক মাদ্রাসায় হুজুর কর্তৃক ১০ বছরের শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও বলাৎকারের অভিযোগ উঠেছে। 

ঘটনাটি গত (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের বাছড়া বালাটারী তালিমুল কুরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় ঘটে। 

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রেসক্লাব কুড়িগ্রামের একটি টিম বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করলে ঘটনার সত্যতার প্রমাণ পায়। চাঞ্চল্যকর এ বলৎকারের ঘটনাকে ঘিরে ওই এলাকায় এখন নানা আলোচনা ও সমালোচনা সহ তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে তদন্তে জানা যায়, বাছড়া বালাটারী তালিমুল কুরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় গভীর রাতে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলামের হাতে ১০ বছরের শিশু শিক্ষার্থী হাফেজ পড়ুয়া মোজাহেদুল ইসলাম শারীরিক নির্যাতন ও বলাৎকারের শিকার হয়। পরে নির্যাতিত শিশুটি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে বিচার দিলে মাদ্রাসা পরিচালক হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা) নির্যাতন ও বলাৎকারের বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং নিজে সহ উক্ত প্রতিষ্ঠানের কমিটি তড়িঘড়ি করে রাতের মধ্যে ধর্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলামকে প্রতিষ্ঠান থেকে বিদায় করে দেয়। পরবর্তীতে হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা) তিনিও প্রতিষ্ঠান থেকে রহস্যময় কারণে পদত্যাগ করে চলে যায়। 

কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। খোঁজ নিয়ে জানা গেছে, হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা)ও এর আগে অন্য প্রতিষ্ঠানসহ অত্র প্রতিষ্ঠানে এ ধরনের শিশু নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। বর্তমানে এ ঘটনায় মাদ্রাসা এলাকায় জল্পনা-কল্পনায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

ভুক্তভোগী হাফেজ পড়ুয়া মোজাহেদুল ইসলাম(১০) রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামের মোঃ সাহেব আলীর পুত্র। বর্তমানে সে বাড়িতে সুস্থ আছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নির্যাতিতের পরিবার। 

ভুক্তভোগীর পরিবার আরও বলে, এই নেক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি ফাঁসির দাবি জানায়। যেন দেশে আর কেউ ভয়ে এ ধরনের ঘটনা পুনরায় ঘটাতে না পারে। 

উল্লেখ্য, ইতিপূর্বে ধর্ষক হাফেজ মোঃ রাকিবুল ইসলাম ও মাদ্রাসা কর্তৃপক্ষের হাফেজ মোঃ আব্দুল্লাহ ইবনে সাঈদ (তারা)'র বিরুদ্ধে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার কিছু রহস্যময় বিবৃতিও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়