শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স নীতি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সে হিসেবে যশোরেও জিরোটলারেন্স নীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধানমন্ত্রীর নির্দেশনা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয়। আমার দৃঢ় বিশ্বাস যশোর জেলাকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে সকলের আন্তরিকতা রয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যারা মাদক ও সন্ত্রাসীদের পক্ষে পৃষ্ঠপোষকতা করছেন তাদের নামের তালিকা তৈরি করা হবে। আমরা তাদের সাথে কথা বলতে চাই। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আত্মবিশ্বাস ও খোলা মনে জনগণের কল্যাণে কাজ করেন। সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন। সরকার সকল ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আপনারা কাজ করতে চেয়েছেন, কিন্তু পারেননি। জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে হবে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশ নেন।

বিকালে প্রতিমন্ত্রী একই স্থানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক কল্যাণ অনুদান সহায়তা ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি যশোর, মাগুরা, নড়াইল ও কুষ্টিয়া জেলার ২০ জন গণমাধ্যমকর্মীর মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৭ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়