শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রামে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার ‘ওয়ালটন প্লাজা’র শাখা ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।

‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে। সে দির্ঘদিন থেকে পাটগ্রাম উপজেলার ওয়ালটন প্লেজার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।


‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১২টার দিকে রফিকুজ্জামান পলাশ শোরুমের দাপ্তরিক কাজে মোটরসাইকেলযোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় ব্যবসায়ী এবং পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও ট্রাকটি আটক করতে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়