শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি বাসভবন ‘যমুনা’ ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন ‘যমুনা’ ত্যাগ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর হেয়ার রোডের বাসভবনটি থেকে বের হন।

সরেজমিনে দেখা যায়, তার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক যানবাহন ছিল। বহরটি ‘যমুনা’ থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে রওনা দেয়।

নবগঠিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি সরকারি বাসভবনটি ছেড়েছেন বলে জানা গেছে।

রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত ‘যমুনা’ প্রায় ৩ দশমিক ২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বাসভবনে থাকার আগ্রহ প্রকাশ করেছেন এবং এটিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়