শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রদায়িক শক্তি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে প্রগতির দড়ি টেনে ধরতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব অপচেষ্টা রুখে দিতে সরকার বদ্ধপরিকর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম আলোর অফিস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি তদন্তের দায়িত্ব নিতে পারি, তবে বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সুষ্ঠু তদন্ত নিশ্চিচত করে আগামী দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম আলোর সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশ লজ্জিত হয়েছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের ইশতেহারের অংশ। আমরা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবো। বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়