শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালের জাকাত-ফিতরা নির্ধারণ

চলতি বছরের (১৪৪৭ হিজরি/২০২৬) জাকাত এবং ফিতরার নেসাব ও পরিমাণ ঘোষণা করেছে রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ বছরের জাকাত ও ফিতরার নেসাব ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির দারুল ইফতা জানায়, ইসলামি শরিয়তের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য ধরে এ বছর জাকাত-ফিতরার নেসাব দাঁড়ায় ২,৩০,০০০ টাকা।

জাকাতের নেসাব: স্বর্ণ, রুপা ও আধুনিক মুদ্রার মানদণ্ড

Advertisement

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের জাকাত আদায়ের হিসাব (রাহমানিয়া)

স্বর্ণ                        বাজারমূল্য (প্রতি ভরি)                ১৫% বাদে জাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি)
২২ ক্যারেট               ২৫৮৮২৫টাকা                        ২২০০০০ টাকা
২১ ক্যারেট                 ২৪৭১০০ টাকা                        ২১০০০০ টাকা
১৮ ক্যারেট                 ২১১৭৬০ টাকা                        ১৮০০০ টাকা
সনাতন                       ১৭৩৩৩০ টাকা                       ১৫০০০০ টাকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপরিউক্ত জাকাতযোগ্য মূল্যের ভিত্তিতে মোট স্বর্ণমূল্যের ওপর ২.৫% হারে জাকাত দিতে হবে।

সদকায়ে ফিতরের হিসাব (রাহমানিয়া আরাবিয়া)

খাদ্যদ্রব্য       পরিমাণ      প্রতি কেজি দর    ১টি ফিতরা
কিশমিশ      ৩.৩ কেজি       ৮৫০/=            ২৮০০/=
পনির          ৩.৩ কেজি       ৮০৩/=            ২৬৫০/=
খেজুর         ৩.৩ কেজি       ৬০৬/=            ২০০০/=
যব              ৩.৩ কেজি       ১৩৬/=             ৪৫০/=
গম/ আটা    ১.৬৫ কেজি      ৬০/=              ১০০/=

দারুল ইফতার প্রধান মুফতি মনসূরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে; তাই প্রত্যেকে নিজ এলাকায় বাজারদর যাচাই করে জাকাত পরিশোধ করবেন।

উল্লেখ্য, জাকাত ফরজ হওয়ার জন্য বছরের শুরু ও শেষে পূর্ণ নিসাব মালিকানায় থাকা শর্ত (বছরের মাঝখানে নিসাবের মালিক থাকুক বা না থাকুক)। তবে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য কেবল ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় নিসাবের মালিক হওয়াই যথেষ্ট।