শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা: পূর্বধলার সেই শিক্ষককে শোকজ

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : সরকারি চাকরির বিধি লঙ্ঘনের অভিযোগে পূর্বধলা উপজেলার এক সহকারী শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নেত্রকোনা জেলা শিক্ষা অফিস।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক (আইসিটি) মো. জায়েজুল ইসলাম সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন—এমন অভিযোগের প্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন বা পেশাগত কর্মকাণ্ডে যুক্ত থাকা বিধিসম্মত নয়। একই সঙ্গে একাধিক আর্থিকভাবে লাভজনক পদে নিয়োজিত থাকাও নিয়মবহির্ভূত।

অভিযোগে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট শিক্ষক একটি দৈনিক পত্রিকায় পূর্বধলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেছেন কি না—তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে।

Advertisement

চিঠিতে প্রধান শিক্ষকের মাধ্যমে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষক জায়েজুল ইসলাম আমার মাধ্যমে শোকজের জবাব দেবেন। 

তবে শিক্ষা প্রশাসন জানিয়েছে, প্রাপ্ত ব্যাখ্যা ও তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

  • সর্বশেষ