শিরোনাম
◈ এনসিপিতে বড় পরিবর্তন, ‘সুপার ইলেভেন’ থেকে হচ্ছে ‘সুপার সিক্স’ ◈ জ্বালানিসংকট ও উৎপাদন ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক শিল্প : দি ইকোনমিস্টের প্রতিবেদন ◈ কাল পাস হচ্ছে বাজেট, আসছে যেসব পরিবর্তন ◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৮:৩৩ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা জরুরী- প্রাণ গোপাল দত্ত (এমপি) 

প্রাণ গোপাল দত্ত

নাজমুল হাসান: ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা জরুরী বলে মন্তব্য করেছেন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত।

শনিবার বিকেলে (২৬ নভেম্বর) পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত কুমিল্লা জেলার বরুড়া ও চান্দিনা উপজেলার সাংবাদিকদের দুই দিনব্যাপী (২৫ - ২৬ নভেম্বর) সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের (আবাসিক) সমাপন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে প্রাণ গোপাল দত্ত ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণের ক্ষেত্রে সাংবাদিকদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার উপর তাগিদ দিয়ে দক্ষতা উন্নয়নের পরামর্শ দেন।

তথ্য প্রযুক্তির যুগেও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও তাদের অধিকারের প্রতি বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

এছাড়া প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের রাষ্ট্রযন্ত্রের অন্যতম অংশীজন হিসেবে আখ্যায়িত করেন। তিনি সাংবাদিকতার ক্ষেত্রে গণমাধ্যম সম্পর্কিত ন্যূনতম জ্ঞান না থাকলে ভালো প্রতিবেদন তৈরি করা দুরুহ বলে মন্তব্য করেন।
 
অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে বেসিক জ্ঞান না থাকলে প্রতিবেদন সাবলীল ও বস্তুনিষ্ট হয়না। প্রতিবেদন তৈরিতে প্রতিবেদককে চর্তমূখী হতে হবে। অন্যথায় প্রতিবেদন তৈরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিন্ধকতার সম্মুখীন হতে হবে। প্রতিবেদককে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সোর্সের পাশাপাশি ক্রস চেকের পরামর্শও দেন পিআইবি’র মহাপরিচালক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পিআইবি’র প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক দুলাল আচার্য।

পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মো. শাহ আলমের সমন্বয়ে প্রশিক্ষণে কুমিল্লা জেলার বরুড়া ও চান্দিনা উপজেলার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়