শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৭ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষতিকর উপকরণ দিয়ে আখের গুড় তৈরি, ৪ লাখ টাকা জরিমানা 

ক্ষতিকর উপকরণ দিয়ে আখের গুড় তৈরি

ইফতেখার আলম, রাজশাহী : জেলায় ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। যেখানে মানুষের শরীরের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে আখের গুড় তৈরি করা হচ্ছিল। ওই দুইটি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ৮৫৫ কেজি ভেজাল গুড় নষ্ট করে ফেলা হয়েছে।

আজ বুধবার সকালে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানি এলাকায় র‌্যাবের সহযোগিতায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দপ্তরটি রাজশাহী বিভাগীয় কার্যালয়েল সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, বিভিন্ন খাদ্যপণ্য সেবার মান যাচাইয়ে প্রতিদিন বাজার তদারকি অভিযান চালিয়ে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলার আড়ানি এলাকার খর্দো বাউসা ও পাঁচপাড়া গ্রামের সেকেন্দার আলী ও দুলাল উদ্দিন বাদলের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে ভেজার গুড় তৈরী ধরা হয়। সেখানে চিনি, চুন, ফিটকিরি, ডালডা ও রং ব্যবহার করে আখের গুড় তৈরি করা হচ্ছিল। যা মানব দেহের জন্য ক্ষতিকর।

তিনি আরো বলেন, এর আগেও একই অপরাধে সেকেন্দারের দেড় লক্ষ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছিল। সে পুনরায় একই অপরাধ করায় আইন অনুযায়ী সাজার মাত্রা দ্বিগুন করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও একই উপকরণে গুড় তৈরি করায় দুলাল উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের অভিযানে দুলাল উদ্দিন বাড়ী থেকে পালিয়ে গেলে তাকে ডেকে জরিমানা ও সতর্ক করা হয়। পরে জব্দ ৮৫৫ কেজি ভেজাল গুড়গুলে নষ্ট করা হয়েছে বলেও জানান হাসান-আল-মারুফ।

  • সর্বশেষ