শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারীতে ৪টি ককটেলসদৃশ্য বস্তু উদ্ধার

রতন কুমার রায়, ডোমার(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকায় পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আইজুল ইসলামের পুকুরপাড় থেকে লাল রঙের কসটেপ মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে চারটি বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এবিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল বোমাসদৃশ্য চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো প্রকৃতপক্ষে কি,তা নিশ্চিত হওয়া যায়নি। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ