শিরোনাম
◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট থেকে আটক এমপি বদির ছেলে ভাই সহ সবাইকেই কারাগারে পাঠানোর আদেশ

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : সিলেটে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন, ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং পৌর কাউন্সিলর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশ তাদের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হয় তাদের। পরে শুনানি শেষে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার-০৪ ( উখিয়া-টেকনাফ ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ শাওন আরমান, ছোট ভাই আব্দুর শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় দায়ের দুই মামলায় পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে। দুপুরে গ্রেপ্তার ৪ আসামিকে টেকনাফ আদালতে হাজির করা হয়। পরে শুনানী শেষে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে, গত ২৪ নভেম্বর মধ্যরাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিলেট থেকে গ্রেপ্তারের পর বুধবার রাতে কক্সবাজার আনা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • সর্বশেষ