শিরোনাম
◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের বেদে পল্লীতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ রাকিব হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, রাকিব সদর পশ্চিমাঞ্চলের একজন শীর্ষ মাদক কারবারি।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের বেদে পল্লীর কড়ইতোলা বাজারে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত রাকিব হোসেন পূর্ব এওজবালিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল বেদে পল্লীতে অভিযান চালায়। এ সময় কড়ইতোলা বাজার থেকে রাকিবকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রাকিব স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় চুরি-ছিনতাই, ইয়াবা কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। সম্প্রতি বেদে পল্লীতে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে রাকিবকেও মাদকের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। অথচ তিনি নিজেই মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর সহযোগীদের নিয়ে বেদে পল্লীকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে সদর পশ্চিমাঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এওজবালিয়ার বেদে পল্লীতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ রাকিবকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ