শিরোনাম
◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছেলের দেওয়া আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধ পিতার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে আসমান হাওলাদার (বৃদ্ধ) নামে এক প্যারালাইজড রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘরে আগুন দেওয়ার অভিযোগে নিহতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরচান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে হঠাৎ আসমান হাওলাদারের বসতঘরে আগুন দেখতে পান প্রতিবেশীরা। এ সময় প্যারালাইজড অবস্থায় ঘরের ভেতরে থাকা আসমান হাওলাদার বের হতে না পারায় আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সকালে ছেলে সুজন হাওলাদার বাড়িতে এলে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহতের পরিবারের দাবি, সুজনের চতুর্থ বিয়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তিনি রাতে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ স্বজনদের।

Advertisement

খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের দগ্ধ মরদেহ দেখতে পাই। স্থানীয়রা নিহতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে কিংবা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ