ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অদক্ষ চালকের বেপরোয়া গতির টমটম ছাপায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ১৮ নভেম্বর (বুধবার) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নোনাছড়ি গ্রামের মোঃ আইয়ুব আলীর কন্যা এবং আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু তানজিমা স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা টমটম গাড়িটি আটককরে।
এ বিষয়ে কালারমার ছড়া ইউপি চেয়ারম্যান আবু আহমদ বলেন, শিশুটি সড়ক পারাপারের সময় দ্রুতগতির টমটমটি তাকে ধাক্কা দেয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা প্রশাসনকে অবহিত করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।