শিরোনাম
◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাত্র তিন বছরের এক শিশুকণ্যাক যৌন নিপীড়নের অভিযোগে তুষার (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সান্তাহার এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত তুষার উপজেলার সান্তাহার চা-বাগান কলোনীর শ্রী তুফানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সান্তাহার চা-বাগান এলাকার ওই শিশুকণ্যাকে নিয়ে তার মা বাড়িতে টেলিভিশন দেখছিল। কিছুক্ষন পর বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশী ঋষি নামের অপর শিশুকে নিয়ে বাড়ির পাশে দুই জন শিশু খেলাধুলা করে। সেখান থেকে গ্রেফতারকৃত তুষার ওই শিশুকণ্যাকে কৌশলে পাশের বাড়িতে নিয়ে যৌন নিপীড়ন করে। দীর্ঘসময় শিশুটি নিখোঁজ হওয়ায় তার বাবা-মা খোঁজাখুজি করার একপর্যায়ে বিকেল ৫ টায় প্রতিবেশী লিলোর বাড়িতে গিয়ে দেখতে পায় তার মেয়ে বমি করছে। বিষয়টি শিশুটি তার বাবা-মাকে জানালে রাতেই নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদি হয়ে কিশোর তুষারকে আসামি করে আদমদীঘি থানায় যৌন নিপীড়ন সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তুষারকে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার গ্রেফতারকৃত তুষারকে আদালতে ও ভিকটিম ওই শিশুকে ডাক্তারী পরিক্ষা এবং জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ