শিরোনাম
◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে কৃষককে কুপিয়ে হত্যা

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন পোড়াদহ গ্রামের জসিম উদ্দিন। কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ শুরু হয়। বিরোধের একপর্যায়ে জসিম তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি ইমরান আলম জানিয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ