শিরোনাম
◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ ◈ ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আভাস ◈ সাতমুখী ফ্লাইওভারে বদলে যাবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, ব্যয় ২২০০ কোটি টাকা ◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয়

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ কয়েকটি পোশাক কারখানা

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়কে নেমে অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পরই মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন।

সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন এবং অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর এলাকাতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ ঘটনায় এখন পযর্ন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশের একটি সূত্র জানিয়েছে, কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করলেও শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে, কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কী তা জানতে শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ