ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভেঙে দুটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলা দুটি হচ্ছে রুহিয়া ও ভুল্লি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভুল্লি নামে দুটি উপজেলা গঠনের প্রস্তাবসংক্রান্ত ফাইলটি বর্তমানে সচিবের দপ্তরে রয়েছে। ফাইলটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
সচিবের দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন উপজেলা গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।