শিরোনাম
◈ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার ◈ রাজধানীতে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ স্নাইপার থেকে রকেট লঞ্চার : পার্বত্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর হাতে ভয়ংকর অস্ত্র ◈ যুদ্ধের ধাক্কায় পাঁচ গুণ বেড়েছে তেল পরিবহন ব্যয়, অস্থির জ্বালানি বাজার ◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মেঝেতে ‘জেগে উঠল’ দুই কবর, কথিত চিকিৎসা নিতে মানুষের ঢল

বরিশালের আগৈলঝাড়ায় একটি বসতঘরের মেঝেতে দুটি কবর ‘জেগে ওঠার’ দাবিকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে ঝাড়ফুঁক ও কথিত চিকিৎসার কার্যক্রম। বিভিন্ন রোগ থেকে মুক্তির আশায় সেখানে ভিড় করছেন নারী-পুরুষ। পরিবারের দাবি, গত ২৬ অক্টোবর তাদের বসতঘরের মেঝেতে একে একে দুটি কবর জেগে উঠেছে। তবে স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে ভুয়া দাবি করে কবর দুটি খননের দাবি জানিয়েছেন।

ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের ভ্যানচালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী প্রায় ছয় মাস ধরে ধ্যানে বসে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়ার দাবি করে আসছেন। তার কাছে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতেন। প্রতি সোমবার রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

সজীবের পরিবারের সদস্যদের দাবি, গত ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে তাদের বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে। ওই দিন রাত ১২টার দিকে প্রথম কবরটির পাশে আরও একটি কবর দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়ার পর বাড়িতে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। একই সঙ্গে কথিত চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যাও বেড়েছে।

ঘরের মেঝেতে থাকা দুটি স্থান নতুন গামছা ও ফুলের মালা দিয়ে ঢেকে রাখা হয়েছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, একটি কবরের দৈর্ঘ্য দুই হাত, অন্যটির তিন হাত। কবর দুটির পাশে বাঁশের খুঁটির সঙ্গে রশি দিয়ে ঘেরাও করা হয়েছে।

Advertisement

সজীবের মা শিউলী বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও সুস্থ হননি। ছয় মাস আগে নিজ বাড়িতে স্বপ্ন পাওয়ার পর ধ্যানে বসেন তিনি। এরপর নিজে সুস্থ হয়েছেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করছেন বলে দাবি করেন তিনি।

সজীব বেপারী আগে হোটেল বয়ের কাজ করতেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ধ্যানে বসে মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। গত ২৬ অক্টোবর সকালে তাদের বসতঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে। একই দিন রাতে একই ঘরে আরেকটি কবর দেখা যায়। তার দাবি, কবর দুটি বড় পীর আবদুল কাদের জিলানি ও খাজা মঈনুদ্দিন চিশতীর।

এ বিষয়ে আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক বলেন, ‘ইসলামের দৃষ্টিতে এ ধরনের ঘটনার কোনও নজির বা ভিত্তি নেই। প্রশাসন তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। মূলত ঝাড়ফুঁকের ব্যবসা জমজমাট করতেই এ ধরনের প্রতারণার ফাঁদ পাতা হয়েছে।’

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘এ বিষয়ে আমরা খবর পেয়েছি। পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, ‘সরেজমিনে পরিদর্শনের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

  • সর্বশেষ