শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে জামালপুরে, ইসলাম গ্রহণ করে তরুণীকে করলেন বিয়ে

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসে জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের পিঁড়িতে বসেছেন ৩৮ বছর বয়সী মিকা পেত্তেরি সিমোলা। খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের পর স্থানীয় চা বিক্রেতার মেয়ে শান্তিনা জাহান সিমিকে (২৮) বিয়ে করেন তিনি।

ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মিকাইল। গত ২ অক্টোবর উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিনল্যান্ডপ্রবাসী এক নিকটাত্মীয়ের মাধ্যমে মিকার সঙ্গে সিমির পরিচয় হয়।

পরে মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Advertisement

সিমির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর পাঁচ বছর বয়সী ছেলে রায়ান বাবুকে নিয়ে তিনি বাবা-মায়ের সঙ্গে থাকতেন।

অন্যদিকে, মিকার আগে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না। সিমিকে বিয়ে করার ইচ্ছা থেকে তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিয়ের জন্য মিকা ফিনল্যান্ডের ডিজিটাল অ্যান্ড পপুলেশন ডাটা সার্ভিসেস এজেন্সি থেকে গত ৯ সেপ্টেম্বর আইনি অনুমতিপত্র সংগ্রহ করেন। পরে গত ২ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সিমি তাকে জামালপুরে নিয়ে যান।

জামালপুরে পৌঁছানোর পর মিকা খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। এরপর তার নাম রাখা হয় মিকাইল। একই দিন ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে নিবন্ধিত কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। মিকাইল সিমির পাঁচ বছর বয়সী ছেলেকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন বলে জানিয়েছে পরিবার।

সিমি জানান, তার স্বামী ফিনল্যান্ডের নাগরিক। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি বাংলাদেশে এসে তাকে বিয়ে করেছেন। বর্তমানে তারা একসঙ্গে সংসার করছেন।

নবদম্পতি জানান, আগামী ১৮ অক্টোবর মিকাইলের ফিনল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে। পরে প্রয়োজনীয় ভিসা ও পাসপোর্টসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী সিমি ও তার ছেলেকে ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

সিমির বাবা রফিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা এ বিয়েতে আনন্দিত বলে জানিয়েছেন স্থানীয়রা। ভিনদেশি বরকে ঘিরে দৌলতপুর গ্রামে এলাকাবাসীর মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।

  • সর্বশেষ