শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’  স্লোগান দেওয়ার ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ চার নবীন শিক্ষার্থীকে ধরে এনে পুলিশে সোপর্দ!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী মহিষকাটা ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ চার শিক্ষার্থীকে তুলে নিয়ে এসে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার দুপুরের পর ওই চারজনকে তুলে নিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জিজ্ঞাষাবাদ শেষে রাত ৯টার পরে তাঁদের আমতলী থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জালাল উদ্দিন ফকির। প্রধান অতিথির বক্তব্য শেষ হতে না হতেই পিছন থেকে কয়েকজন নবীন শিক্ষার্থী ‘জয়বাংলা’ স্লোগান দেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে কলেজের সামনে থেকে গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. মো. জসিম উদ্দিন, কুকুয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক অ্যাড. মো. মাহবুবুল আলম ও উপজেলা যুবদলের সভাপতি পদপ্রত্যাশী ফরহাদ ফকিরসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ইউনুস আলী খাঁন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সাইফুল কাজী ও নবীন শিক্ষার্থী সুজাকে ধরে আমতলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে আসে। এরপর জুমার নামাজ শেষে চুনাখালী মসজিদের সামনে থেকে শিক্ষার্থী মো. আসিফ ও মো. তামিম নামের আরো দুই জনকে বিএনপির নেতা-কর্মীরা ধরে নিয়ে যান বলে নাম প্রকাশে অনচ্ছিুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান।

Advertisement

তুলে আনা শিক্ষার্থীদের বিএনপির কার্যালয়ে নিয়ে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জালাল উদ্দিন ফকিরের উপস্থিতিতে তাঁদের জিজ্ঞাষাবাদ করা হয়। 

ওই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল কাজীর বাবা মো. মাহবুব কাজী বলেন, আমার ছেলেকে বিএনপির কিছু নেতা-কর্মী মহিষকাটা থেকে তুলে নিয়ে আমতলী বিএনপির পার্টি অফিসে রেখে রাতে থানায় সোপর্দ করেছে।

ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, বিএনপি নেতা অ্যাড. জসিম উদ্দিন, অ্যাড. মাহবুব আলম ও জালাল ফকিরের ছেলে ফরহাদ ফকিরের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা সাইফুল কাজী ও সুজা নামের আমার কলেজের দুই ছাত্রকে তুলে নিয়েছেন। রাতে তাদের থানায় হস্তান্তর করছে বলে শুনেছি। 

আমতলী উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক জালাল উদ্দিন ফকির বলেন, দলের নেতা-কর্মীরা ‘জয়বাংলা’ ¯েøাগান দেয়ার সাথে জড়িতদের ধরে এনে জিজ্ঞাষাবাদ করেছে, তারা ওই ঘটনার সাথে জড়িত কি না? কাদের ইন্ধনে তারা এমন ঘটনা ঘটিয়েছে? তা জানতে চাওয়া হয়েছে। ধরে আনা শিক্ষার্থীরা ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করায় তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতেই পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই ঘটনায় আমতলী থানায় বিএনপির পক্ষ থেকে ৩২ জনকে এজাহার নামীয় এবং ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (শনিবার) আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ