শিরোনাম
◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০২:৫৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি .২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মো. আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের একটি খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়।

এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামের রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করে পুলিশ।

এ অভিযানে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মো. মাসুম আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মো. রবিউল হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি ওয়ারেন্ট প্রত্যাহারের আদেশও (রিকল) পাওয়া গেছে। অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ