শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৮:৫৮ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে চাঁদা না পেয়ে প্রবাসীর পুকুরের ঘের ভাঙচুর ও বিষ প্রয়োগে মাছ নিধন: বিএনপি নেতা গ্রেপ্তার

সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি: জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় এক সিঙ্গাপুরপ্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। 

এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার কালাম মন্ডল যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায়। এর আগে প্রকাশ্য দিবালোকে মাছের প্রজেক্টে হামলা চালিয়ে পুকুরের চারপাশের ঘের ভেঙে ফেলা হয়।

Advertisement

ভুক্তভোগী আসাদ মন্ডল অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় দুই বিঘা জমির ওপর একটি মাছের প্রজেক্ট গড়ে তোলেন।
সম্প্রতি স্থানীয় যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল দাবি করেন, তাঁর প্রজেক্টের মধ্যে ১০ জমি তাঁরা ক্রয় করেছেন। এ বিষয়ে রাজবাড়ী কোর্টে একটি মামলাও চলমান রয়েছে।

তবে অভিযোগ অনুযায়ী, জমির পরিবর্তে তাঁরা বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে হয়রানি করা হয়।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে তাঁর প্রজেক্টে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা চলে যাওয়ার সময় দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়। পরে একই রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়।

প্রজেক্টের কর্মচারী সুমন মন্ডল বলেন, পুকুরে বিষ প্রয়োগের কারণে সব মাছ মারা গেছে। এতে শুধু পুকুরের মালিকই ক্ষতিগ্রস্ত হননি, এখানে কাজ করা প্রায় ২০ জনও ক্ষতির মুখে পড়েছেন। আমরা এর বিচার চাই।

অভিযুক্ত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁর পরিবারের কেউ কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ