শিরোনাম
◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৮ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনচালকের উপস্থিত বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন তরুণ

ব্রহ্মপুত্র রেলসেতুর ওপর দিয়ে ছাতা মাথায় দিয়ে নিশ্চিন্তে হাঁটছিলেন এক তরুণ। একটি বাঁক পেরিয়ে সেতুতে উঠে তাঁকে দেখতে পান ট্রেনচালক। হুইসেল বাজালেও শুনছিলেন না তরুণটি। বাধ্য হয়ে পূর্ণশক্তিতে ব্রেক কষেন এবং হুইসেল বাজাতে থাকেন চালক। এবার হকচকিয়ে সেতুর মাঝখানে বিশেষভাবে তৈরি নিরাপত্তা পাটাতনে আশ্রয় নেন ওই তরুণ। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি।

রোববার সকাল ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ৭৭৮ নম্বর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহের ব্রহ্মপুত্র রেলসেতু অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি রোববার সকালে ময়মনসিংহের ব্রহ্মপুত্র রেলসেতু এলাকায় পৌঁছায়। ট্রেনটি একটি বাঁক পেরিয়ে সেতুতে ওঠার পরপরই চালক (লোকোমাস্টার) দেখতে পান, মাথায় ছাতা দিয়ে এক তরুণ নিশ্চিন্তে সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই মুহূর্তে ট্রেন থেকে তরুণটির দূরত্ব ছিল মাত্র ৫০ থেকে ৬০ গজ এবং ট্রেনের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে ট্রেনচালক এনায়েত ধ্রুব মুহূর্তের মধ্যে ট্রেনের থ্রটল আইডল (নিষ্ক্রিয়) করে পূর্ণশক্তিতে ব্রেক কষেন এবং টানা হুইসেল বাজাতে থাকেন। জরুরি হুইসেলের শব্দ শুনে ওই তরুণ বিপদ বুঝতে পারেন এবং তাৎক্ষণিক সেতুর মাঝখানে বিশেষভাবে তৈরি নিরাপত্তা পাটাতনে আশ্রয় নেন। পরে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ট্রেনটি থেমে যায় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান ওই তরুণ। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লোকোমাস্টার এনায়েত ধ্রুব ঘটনাটি তুলে ধরে সবাইকে রেলসেতু পারাপারে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানান।

  • সর্বশেষ