শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারনেট বিল চাওয়ায় যুবদল নেতার হামলায় ব্যবসায়ী আহত

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : ‎লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে বকেয়া ইন্টারনেট বিল চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আমজাদ ভূঁইয়ার বিরুদ্ধে। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী বেলাল হোসেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে হাজিরপাড়া বাজারে ব্যবসায়ী বেলাল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।

‎আহত মো. বেলাল হোসেন হাজিরপাড়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি লক্ষ্মীপুর কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যবস্থাপক এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী।

আহত ‎বেলাল হোসেনে হাসপাতালে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, গত চার মাস ধরে আমজাদ ভূঁইয়ার কাছে ইন্টারনেটের বিল বকেয়া ছিল। দীর্ঘদিন বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় আমজাদ ভূঁইয়ার নেতৃত্বে ৮ থেকে ১০ জন তার অফিসে গিয়ে লোহার রড দিয়ে অতর্কিত তার ওপরে হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। তাদের হামলায় তার দুই হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। 
‎অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আমজাদ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

‎চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ