শিরোনাম
◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে একদিনে আরও ৪১ জন হামে আক্রান্ত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলাজুড়ে কোনোভাবেই থামানো যাচ্ছে না মারাত্মক ছোঁয়াচে রোগ হামের বিস্তার। ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

advertisement

​প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন হাম রোগী ভর্তি হয়েছেন। জেলাটিতে আক্রান্তদের মধ্যে স্থানীয় রোগী ৩০ জন এবং আশপাশের অন্যান্য জেলা থেকে আসা রোগী ১১ জন।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৪ জনে। আর এ পর্যন্ত প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

advertisement

​উপজেলাভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী মিলছে আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে। এর মধ্যে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪ ও ভাঙ্গায় ১২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ ছাড়া মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

​বর্তমানে জেলার শীর্ষ দুটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৪ জন রোগী। এর মধ্যে পুরোনো ৪৮ জন রোগীর পাশাপাশি নতুন ৪১ জন ভর্তি হলেও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

advertisement

​জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, টিকাদান নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সন্দেহভাজন উপসর্গ দেখা দিলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পরামর্শ নেওয়ার জন্য স্থানীয় অধিবাসীদের আহ্বান জানানো হচ্ছে।

  • সর্বশেষ