শিরোনাম
◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক : পদক থেকে এক ম্যাচ দূরে হরমনপ্রীত কৌরেরা। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ভারত। মেয়েদের ক্রিকেটের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। জাপানের ৫৭ রানের জবাবে ভারত ৫ ওভারে ২ উইকেটে ৫৯ রান তুলে ম্যাচ জিতে নেয়।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। প্রথমে ব্যাট করে জাপান করে ১৯.৫ ওভারে ৫৭ রান। সর্বোচ্চ ওপেনার আয়াকা কাতো স্ট্যাফোর্ডের ৪৭ বলে ২৫। আর এক ওপেনার হারুনা ইওয়াসাক করেন ১০ রান। আর কেউ দু’অঙ্কের রানও করতে পারেননি। ভারতের সফলতম বোলার শ্রী চরণী ১০ রানে ৪ উইকেট নিয়েছেন। ১৩ রানে ২ উইকেট শেফালি বর্মার। শ্রেয়াঙ্ক পটেল ৮ রানে ১ উইকেট এবং দীপ্তি শর্মা ১৪ রানে ১ উইকেট নিয়েছেন।

জয়ের লক্ষ্য কঠিন না হওয়ায় হরমনপ্রীত এবং স্মৃতি মন্ধানা ব্যাট করতেই নামেননি। শেফালি ওপেন করতে নেমে করেন ১৫ বলে অপরাজিত ৪০। ৬টি চার এবং ২টি ছয় মারেন। ওপেন করতে নেমে রান পেলেন না গুনালান কমলিনী (০)। তিন নম্বরে নেমে ভরসা দিতে পারেননি ভারতী ফুলমালিও (৬)। চার নম্বরে ব্যাট করতে নেমে রিচা ঘোষ ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। ২টি চার মেরেছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার। জাপানের নোনোহা ইয়াসুমোতো ৮ রানে ১ উইকেট নিয়েছেন।

এশিয়ান গেমসের সেমিফাইনালে হরমনপ্রীতদের প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচ জিতলেই রুপোর পদক নিশ্চিত হবে গত বারের সোনাজয়ীদের। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

  • সর্বশেষ