শিরোনাম
◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাপী বেগম পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুরের গোলাপী বেগম দীর্ঘদিন ধরে ফুটপাতে বসবাস করছিলেন। এবার তাঁর জন্য একটি নতুন ঘর নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে গোলাপী বেগমের জন্য ঘরটি নির্মাণ করা হয়েছে।

advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত। বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

মিল্লাত অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে ব্যাপক লুটপাট হয়েছে এবং বিদেশি ঋণের অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, ওই সময়ের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে।

advertisement

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে ফিরলে তাঁর বিচার হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে মিল্লাত বলেন, ওই সরকার দেশের উন্নয়নকাজে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা কাজ শুরু করেছেন। তারেক রহমানের নেতৃত্বে একটি ‘ক্লিন ও সুন্দর বাংলাদেশ’ গড়ার লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিএনপির নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় মানুষের সমস্যা সমাধান ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় ঢাকার শাহবাগ এলাকায় ফুটপাতে গোলাপী বেগমের বসবাসের বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরে তিনি বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য তাঁর অতিরিক্ত প্রেস সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে গোলাপী বেগমের জন্য রতনপুরে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন ঘর পাওয়ার পর গোলাপী বেগম বলেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের পর তিনি একটি নিরাপদ আশ্রয় পেয়েছেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তারেক রহমানের জন্য দোয়া করেন।

  • সর্বশেষ