শিরোনাম
◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ ◈ হামের উপসর্গে ২ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১২৯৭ ◈ সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ ◈ রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ফুটেজ দেখে দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ ◈ পাকিস্তানে পুলিশ লাইনে আত্মঘাতী হামলা, নিহত ১৬, আহত অর্ধশতাধিক ◈ মানুষের বিলুপ্তির কারণ হতে পারে এআই? গবেষকদের ৪ আশঙ্কা ◈ প্রার্থী কমাতে ইউপি নির্বাচনে কঠোর ইসি, বাড়ছে জামানত ও ব্যয়সীমা

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৮ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চায় বাংলাদেশ

মনিরুল ইসলাম: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে আবার সক্রিয় ও কার্যকর করতে ভুটানের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

আজ শুক্রবার ১৮ সেপ্টেম্বর  ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এ আহ্বান জানানো হয়।

advertisement

এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংক্ষিপ্ত এ বৈঠকে তারা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং জনগণের সম্মিলিত কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন।

মন্ত্রীদ্বয় ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও সহযোগিতামূলক দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সার্ককে সক্রিয় করা সময়ের দাবি।

advertisement

আলোচনায় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্পে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরা হয়। বিশেষ করে দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী জনশক্তি সরবরাহের মাধ্যমে এ প্রকল্পে অবদান রাখতে চায় বাংলাদেশ।

এছাড়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের ঐতিহাসিক ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশি প্রতিনিধিরা।

advertisement

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জার্মানির উদ্দেশে যাত্রার আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ঢাকার ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

  • সর্বশেষ