শিরোনাম
◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০১ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল শিশুর

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে মায়ের সঙ্গে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকের চালক আহত হয়েছেন।

​রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত হাফসা পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে ও সালথার মিনহাজদিয়া এলাকার মঞ্জুর মোল্যার নাতনি।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মামার সঙ্গে নানা বাড়ি বেড়াতে আসে হাফসা। রোববার বিকেলে মা চামেলি বেগমের সঙ্গে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল সে। পথিমধ্যে কাগদী বাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাত পায় হাফসা।

​পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত শিশুটির মা ও ইজিবাইক চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ