শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান ও বন্ধ কারখানা চালুর দাবি

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন এবং ফরিদপুরের বন্ধ মিল-কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের জনতা মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সদস্য দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিল্প ও উৎপাদন ব্যবস্থা তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে স্থবির হয়ে পড়ছে। এর সরাসরি প্রভাবে চাকরি হারিয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ শ্রমিক-কর্মচারীরা।

​উৎপাদন খাতকে সচল রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমিকদের জীবিকা সুরক্ষায় অনতিবিলম্বে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালু করার বিষয়ে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

  • সর্বশেষ