শিরোনাম
◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জালিয়াতি করে শিক্ষকতা: বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা রুজু হয়েছে। একই সঙ্গে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠি এবং বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২৫ আগস্ট তারিখের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানের বিরুদ্ধে কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও সহকারী শিক্ষক (ইংরেজি) পদে নিয়োগ লাভ, বকেয়া ভাতাদি উত্তোলনের পর বাসাভাড়া বাবদ টাকা কর্তন না করা এবং চতুর্থ শ্রেণির এক কর্মচারীর ছেলের নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখায় বিভাগীয় মামলা চলমান রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় প্রশাসনিক কারণে প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিভাগীয় মামলা ও বদলির নির্দেশের সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহান বলেন, “তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।”

  • সর্বশেষ