শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে আগামী তিন মাসের সারের মজুত রয়েছে : শেরপুর জেলা প্রশাসক

তপু সরকার হারুন, শেরপুরঃশেরপুরের ঝিনাইগাতীতে অবস্থিত জেলা বাফার সার গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা সদরে অবস্থিত গুদাম পরিদর্শনে যান। ওইসময় তিনি গুদামে সার মজুত ও বিতরণ কার্যক্রম খতিয়ে দেখেন। একইসাথে ডিলারদের মাঝে সার বিতরণের সময় প্রত্যেক ডিলারের প্রতিনিধি নিশ্চিতের নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বাফার গুদামে আগামী তিন মাসের সার মজুত রয়েছে। সারের কোন ঘাটতি নেই। ডিলাররা তাদের বরাদ্দের সার এখান থেকে উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। কৃষক পর্যায়ে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তাগণ সচেষ্ট রয়েছেন।

বাফার গুদামের ইনচার্জ মো. আদিলুজ্জামান জানান, বর্তমানে গুদামে ১০ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। যা আগামী তিন মাসের মজুত। প্রতিনিয়তই কারখানা থেকে সার গুদামে মজুত করা হচ্ছে এবং ডিলারদের কাছে বিতরণ করা হচ্ছে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বনানী দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ