শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৫ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে সর্ববৃহৎ ইয়াবার চালান ১৪ লাখ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া বিজিবির একটি টিম টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বিজিবির দাবি বিজিবির পক্ষে এটি সর্ববৃহৎ ইয়াবার চালান উদ্ধারের ঘটনা। 

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় টেকনাফে  বিজিবি উখিয়া ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো জহিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে লে কর্নেল জহিরুল জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে একটি বড়ো ধরনের ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে উখিয়া বিজিবির অধীন হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ সুইচ গেইট সংলগ্ন স্থানে হৃীলা বিওপির একটি দল  অবস্থান করে এবং উক্ত সীমান্ত সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারী, ড্রোন ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করে। 

চোরাচালানকারীরা অভিনব পন্থায় দিনের বেলায় জেলের ছদ্মবেশে নৌকাযোগে আজ দুপুরে নাফ নদী পার হয়ে হ্নীলা বিওপি’র সুইচ গেইট এলাকা দিয়ে প্রবেশ করার চেস্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওত পেতে থাকা বিজিবি’র বিশেষ টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা দুই মাদক কারবারিকে আটক করে। পরবর্তীতে তাদের নৌকায় তল্লাশী চালিয়ে ভিতরে কোন কিছু পাওয়া না গেলেও অভিনব কায়দায় দঁড়ি দিয়ে নৌকার সাথে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কিছু বস্তা দেখা যায়। উক্ত বস্তাগুলো খুলে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রঙ্গের ১৪০ কার্ট অর্থাৎ ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। 

প্রেস ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন কক্সবাজার রিজিয়নের তত্ত্বাবধানে রামু সেক্টরের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উখিয়া ব্যাটালিয়ন গত ১ জানুয়ারি হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত  সর্বমোট ১ কোটি ৪৩ লক্ষ পিস ইয়াবা উদ্ধার ও মোট ২৪৩ জন আসামী আটক করতে সক্ষম হয়। 

  • সর্বশেষ