শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোল্লাহাটে ৩৫ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসের মুখে দেশীয় মাছের প্রজনন

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বাগেরহাটের মোল্লাহাটে এবার কঠোর অবস্থানে প্রশাসন। উপজেলার কোদালিয়া বিলের আড়ুয়াডিহি অংশে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে জলজ জীববৈচিত্র্য ধ্বংসকারী ৩৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা। পরে স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো বিনষ্ট করা হয়। একই সঙ্গে মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দুটি পাটাও কেটে দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও মৎস্য অফিসের কর্মচারীরা অংশ নেন।

মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন, বিচরণ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি। বিশেষ করে চায়না দুয়ারী জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী আটকা পড়ে। ফলে দীর্ঘমেয়াদে স্থানীয় মৎস্যসম্পদের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে।

অভিযান শেষে জব্দ করা সব জাল প্রকাশ্যে বিনষ্ট করা হয়। পাশাপাশি বিলে মাছের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দুটি পাটা কেটে দেওয়া হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ