শিরোনাম
◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী ◈ টিকাদানে ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব: রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১১ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল আগেই। ২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।

ফুটবলের মহানায়ক চলে যাওয়ার পর আলবিসেলেস্তেদের দায়িত্ব কার কাঁধে উঠছে—তা নিয়ে ছিল জোর আলোচনা। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। -- নিউজ২৪

২৮ বছর বয়সী এই শক্তপোক্ত সেন্ট্রাল ডিফেন্ডারের ওপর স্কালোনির এই আস্থা অবশ্য কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৈশ্বিক আসরের বহু মাস আগেই এ পরিকল্পনা কষে রেখেছিল আলবিসেলেস্তেদের কোচিং স্টাফ।

মেসি ও নিকোলাস ওটামেন্দির অবসরের পর রক্ষণভাগের মূল স্তম্ভ রোমেরোর হাতেই যে আর্মব্যান্ড শোভা পাবে, তা একপ্রকার নির্ধারিতই ছিল। বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এই তারকা ডিফেন্ডার আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি যাত্রার অন্যতম রূপকার। 

২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য। অধিনায়ক হিসেবে নতুন এক ফুটবল চক্র শুরু করতে যাচ্ছেন রোমেরো। মাঠের নেতৃত্বের এই মিশনে তার সহযোগী ও সহ-অধিনায়ক হিসেবে পাশে পাচ্ছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী সতীর্থদের।

  • সর্বশেষ