শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী গ্রেফতার

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামের বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

হাসান আলী কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। হাসান আলীর ছেলে এনামুল কবির লিটন জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ তাঁকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বন্দবিলা ইউনিয়ন পদযাত্রার কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় হাসান আলীকে আটক দেখানো হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, হাসান আলীকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ