শিরোনাম
◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০২:৪৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'বিয়ে করবে, না হয় এখানেই মরব'—প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ওই তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনকারী তরুণী জানান, ব্রাহ্মণপাড়ার পশ্চিম শিদলাই গ্রামের বাসিন্দা আবু কালামের ছেলে আবু সাইদ ওরফে সাইফুল ইসলামের সঙ্গে চার বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম, তারপর ধীরে ধীরে সম্পর্ক গভীরে যায়। দুই বছর ধরে ঢাকায় তাঁদের নিয়মিত দেখা-সাক্ষাৎ চলছিল। বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক এগিয়ে নিয়েছিলেন আবু সাইদ।

নুসরাত জাহান বলেন, ‘১২ দিন আগে বিয়ের কথা বলে তাঁকে কুমিল্লার দেবিদ্বারের চড়বাকর এলাকার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান আবু সাইদ। সেখানে দুই দিন থাকার পর কাউকে কিছু না জানিয়েই চলে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির ঠিকানা সংগ্রহ করে তাঁর বাড়িতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সে আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছে। এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে। হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে।’

স্থানীয়রা জানান, ১২ দিন ধরে অবস্থান করে বিয়ের দাবি জানিয়ে আসছেন ওই তরুণী। আবু সাঈদ ও তাঁর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে গেছেন।

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আকবর আলাউল বলেন, ‘বিষয়টি জানার পর উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি।’

ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন বলেন, ‘খবর পেয়ে তরুণীর সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত যুবকের পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রেমিকের বাড়ি ছেড়ে যেতে রাজি হননি।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়