শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ১২:৫৭ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় বিয়ের প্রলোভনে  ধর্ষণের অভিযোগে দুই যুবক কারাগারে

আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গেলাপোল গ্রামের  এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার  করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃকরা হলেন, উলাশী ইউনিয়নের গেলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম অপু এবং একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে সাব্বির হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ