শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৮:৩৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের গেটে পৌর- ডাস্টবিন, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

তপু সরকার হারুন, শেরপুর : শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে পৌরসভার  ময়লার ডাস্টবিন।  বিদ্যালয়ে পড়তে আসা শত শত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীকে এই ডাস্টবিনের পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার বুধবার বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান করছে। ঠিক পাশেই থাকা ডাস্টবিনে বিভিন্ন ধরনের বর্জ্য জমে রয়েছে। একই স্থানে একজন ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাকেও শিশু দের কাছে খাদ্য বিক্রি করতে দেখা যায়, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথের সামনে ময়লার ডাস্টবিন থাকায় প্রায়ই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ডাস্টবিনটি দ্রুত অন্যত্র স্থানান্তর করা হোক। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন স্কুলের প্রধান ফটকের সামনে ডাস্টবিন থাকায় দুগন্ধ বের হয় এতে করে স্কুলের ছাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। স্কুলে প্রায় ৬শত মত ছাত্র ছাত্রী তারা বের হওয়ার সময় সামনে ডাস্টবিন থেকে ময়লার দুগন্ধে বাচ্চার অসুস্থ হয়ে পড়ে। আমি ডিপিও স্যারের মাধ্যমে ডাস্টবিনটি অন্যাত্র সড়ানোর জন্য পৌরসভায় ও জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছি। 

এবিষয়ে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সি্দিকা বলেন, স্কুলের ছাত্রদের যদি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে তাহলে তদন্ত করে অন্যত্র সরানোর ব্যনস্থা করবো। 

  • সর্বশেষ