শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ২২ সাংস্কৃতিক সংগঠনকে ১২ লক্ষাধিক টাকার অনুদান দিল সরকার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বিভিন্ন সংস্কৃতি সংগঠন, শিল্পী ও সংস্কৃতি সেবীদের আর্থিক অনুদান দিয়েছেন জেলা প্রশাসক। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই অনুদানের পাশাপাশি সরকারি চাকরিরত অবস্থায় নিহত পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের ২২ টি সংগঠনকে দুটি ক্যাটাগরিতে ১২ লক্ষ ২৫ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এক সভায় অনুদানের চেকগুলে তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, আজ শিল্প ও সংস্কৃতিতে পুরো সমাজ অনেক পিছিয়ে পড়ছে। যে সমাজে সাহিত্য সংস্কৃতির চর্চা নেই সে সমাজ মৃতসমাজ। আর এর মূল কারণ আমাদের ভোগ বিলাসিতার দিকে অধিক মনোযোগ দেয়া। আমাদের সন্তানদেরকে এখান থেকে ফেরাতে হবে। বেশি বেশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে হবে, তাহলে একটি মননশীল নৈতিকতা সম্পন্ন, উন্নত সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে। সেই সমাজে কিশোর গ্যাং থাকবে না, মাদকাসক্তি ও যৌন হয়রানি থেকে সে সমাজ আমাদের রক্ষা করবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক হাসানউজ্জামান, শিশু সংগঠন ফুলকি'র সভাপতি অঞ্জলি বালা, বাউল শিল্পী আজমল হোসেন, খেয়ালী নাট্য সম্প্রদায়ের আলম খান, ফরিদপুর টাউন থিয়েটারের পলাশ খান, বাংলা থিয়েটারের আনিসুর রহমান, ফরিদপুর আবৃত্তি সংসদের জাহিদুল ইসলাম সহ সাহিত্য ও সাংস্কৃতিক এবং শিল্পাঙ্গনে নেতৃবৃন্দ।

  • সর্বশেষ