শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে মনিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘিরপাড় থেকে এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মনিয়া আক্তার সুলতান দিঘিরপাড় গ্রামের কেয়া আলম শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জের ধরে মনিয়া আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পিতা-মাতার সাথে অভিমান করে ভোর রাতের যে কোন সময়, নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা মেয়েকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দিলে, বাড়ীর লোকজন ঝুলন্ত মরদেহটি নিচে নামায়। সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

  • সর্বশেষ