শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হোসাইন (১০) নামের এক শিশুর মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করেন শিশুটির বাবা রুক্কু মিয়া।

​নিহত হোসাইন উপজেলার কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।

​এর আগে গতকাল সোমবার দুপুরে আরও দুই শিশুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় তিনজনই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের চেষ্টায় দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হোসাইন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের দীর্ঘ অনুসন্ধানেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

​পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ