শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-আরিচা মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পোল্ট্রি খাতে বড় কোম্পানির সিন্ডিকেট বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ধামরাইয়ের প্রান্তিক পোল্ট্রি খামারিরা।

রোববার দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার শতাধিক খামারি অংশ নেন। এসময় তারা মহাসড়কের পাশে শত শত ডিম ভেঙে ব্যতিক্রমী প্রতিবাদ জানান।

খামারিদের অভিযোগ, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম কয়েক দফা বাড়লেও ডিম ও মুরগির বাজারমূল্য উৎপাদন খরচ অনুযায়ী বাড়ছে না। ফলে উৎপাদন খরচের চেয়ে কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে অনেক প্রান্তিক খামারি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তাদের দাবি, করপোরেট কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করায় সাধারণ খামারিরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। দ্রুত ফিডের দাম কমানো, বাজারে সিন্ডিকেট বন্ধ এবং ডিম ও মুরগির ন্যায্য মূল্য নিশ্চিতের আহ্বান জানান তারা।

খামারিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ