শিরোনাম
◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৮:১৮ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি বোন গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে আপন ছোট ভাইকে গুলি করে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৬ জুন) সকালে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ছেনোয়ারা বেগম (৩৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার বাসিন্দা এবং মো. এরশাদের স্ত্রী। তিনি নিহত ব্যক্তির আপন বড় বোন।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, ২০১৮ সালে পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম ও তার সহযোগীরা তার আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোডসংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

  • সর্বশেষ